প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 14, 2026 ইং
পত্নীতলা সীমান্তে র্দু্ষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা ২৪ কেজি উদ্ধার

পত্নীতলা সীমান্তে র্দু্ষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা ২৪ কেজি উদ্ধার
অনিয়ম কুমার মহন্ত
নওগাঁ,উপজেলা প্রতিনিধি,
নওগাঁর পত্নীতলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৪.৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর সহকারী পরিচালক মোঃ হাচানুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে খঞ্জনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৫১/১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপুর বন্দর রোডের আকাশমনি বাগানে পরিত্যক্ত অবস্থায় ২৪.৯২০ কেজি ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তির ভাঙা বেদী উদ্ধার করা হয়।
পরে ১৪ মার্চ ২০২৬ তারিখে উদ্ধারকৃত বেদীটি স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ানের কার্যালয়, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নওগাঁ কর্তৃক পরিদর্শন করা হয়। প্রাথমিক পরীক্ষায় এটি ১১ থেকে ১২ শতকের মধ্যে নির্মিত অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য কষ্টি পাথরের নিদর্শন বলে প্রতীয়মান হয়েছে।
এছাড়াও নজিপুর জুয়েলারী সমিতি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত করেছে যে উদ্ধার হওয়া ভাঙা বেদীটি প্রাচীন দুষ্প্রাপ্য কষ্টি পাথরের তৈরি।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ রোজ শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪